সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬

গণজমায়েতে বক্তরা কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের চাওয়া হিসেবে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুসহ ৫ দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণজমায়েত থেকে এ সব দাবি জানানো হয়।

তাদের দাবি গুলো হচ্ছে— সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করা, কর্মচ্যুত শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা, গ্রামে গ্রামে সমবায় কৃষি খামার গড়ে তোলা, গ্রামীণ স্তরে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং পাট উৎপাদন ও পাট পণ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া।

বক্তারা বলেন, গত মার্চ মাস থেকে দেশের কৃষক, শ্রমিক ও মেহন্ক মানুষ বহুমুখী অর্থনৈতিক সংকটে জর্জরিত। উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ায় সংগঠিত ও অসংগঠিত খাতে লাখ লাখ শিল্প ও দোকান শ্রমিক কর্মচ্যুত। একইভাবে হাজার হাজার প্রবাসী শ্রমিক দেশে ফেরত এসেছে।  ব্যাপক চাহিদার ঘাটতি, ভয়াবহ বন্যা ও যোগাযোগ ব্যবস্থা অচল থাকায় কৃষক সমাজ ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। নগর ও গ্রামীণ অর্থনীতির মন্দায় দিন আনে দিন খায় মানুষগুলো ন্যূনতম উপার্জন থেকে বঞ্চিত। গত কিছু দিন ধরে নিত্যপণ্যের বাজারে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর পরিবার নিয়ে নাভিশ্বাস উঠেছে।

 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
সর্বশেষ খবর
বিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
৯/১১-এর ২৫ বছরবিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন