কুকুর স্থানান্তর না করে বন্ধ্যাকরণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৪

কুকুর স্থানান্তর না করে বন্ধ্যাকরণের দাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেওয়ারিশ কুকুর স্থানান্তর না করে বন্ধ্যাকরণের দাবি জানিয়েছে ‘অ্যানিমেল লাভার্স অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তরের পাদদেশে আয়োজিত  মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নাকি অনেক বেড়ে গেছে। তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের স্থানান্তর করছে। সেটা আসলে স্থানান্তর না, স্থানান্তরের নামে তাদের অমানবিকভাবে মেরে ফেলা হচ্ছে। কারণ, যেখানে স্থানান্তর করা হচ্ছে— সেখানে খাবার নাই, পানি নাই, রোদ-বৃষ্টি থেকে বাঁচার কোনও ছাউনিও নেই।

বক্তারা আরও বলেন, তাদের অমানবিকভাবে মেরে ফেলার চেয়ে একবারে ইনজেকশন দিয়ে মেরে ফেলাও ভালো, কিন্তু সেটাও হওয়া উচিত না। কারণ, তারাও প্রাণী। তাদের মেরে না ফেলে সংখ্যা কমানোর সিস্টেম কিন্তু আছে।  আর সেটা হচ্ছে বন্ধ্যাকরণ। এই সিস্টেমটা অলরেডি ঢাকার উত্তর সিটিতে চালু আছে। তাহলে ঢাকার দক্ষিণে তারা কেন পারছে না?

এই প্রাণিপ্রেমীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কুকুরদের স্থানান্তর না করে বন্ধ্যাকরণের ব্যবস্থা করা হোক। আর যে কুকুরগুলোকে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ফেরত আনতে হবে।

ছবি: সাজ্জাদ হোসেন

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’