প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় মসজিদে দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। মোনাজাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।  বাংলাদেশসহ সারাবিশ্ব যাতে করোনাভাইরাসের প্রভাব থেকে দ্রুত মুক্তিলাভ করে সেজন্যও দোয়া করা হয়।

মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, কর্মকর্তা-কর্মচারী এবং  মুসল্লিরা  অংশ নেন। এছাড়া, সোমবার বাদ জোহর  ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের কেন্দ্রীয় মসজিদগুলোতেও  প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত ও কোরআন খতম করা হয়।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একমেরুর বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
একমেরুর বিশ্বব্যবস্থাকে কি চ্যালেঞ্জ জানাতে পারবে ব্রিকস?
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
ডাকসুর সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নিন্দা
হাম: সিলেটে একদিনে ৪ জনের মৃত্যু
হাম: সিলেটে একদিনে ৪ জনের মৃত্যু
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর