নুরের বিরুদ্ধে আইসিটি মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১৭:২৭আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৩৫

নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শামিম আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে  মামলাটি দায়ের  করেন ঢাবির অনশনরত সেই শিক্ষার্থী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, ১২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার সময় নুর তার ফেসবুক আইডি থেকে বাদীকে চরিত্রহীন বলে স্ট্যাটাস দেন। যা একটি মেয়ের জন্য খুবই অপমানজনক। আসামি ফেসবুক লাইভে এসে এরকম কথা বলায় বাদীর সুনাম নষ্ট ও মানহানি হয়। যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)/ক, ২৯(১) ও  ৩১(২) ধারায় অপরাধযোগ্য।

এর আগে গত ২০ সেপ্টেম্বর একই মামলার বাদী রাজধানীর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও পাঁচ জনকে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়।

পরদিন ২১ সেপ্টেম্বর তিনি এই ছয় আসামির বিরুদ্ধে নতুন আরেকটি মামলা করেন কোতোয়ালি থানায়। এই মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং হেয় প্রতিপন্ন করতে ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন- 

নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে সেই শিক্ষার্থীর মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নুরসহ ছয় জনের বিরুদ্ধে আরও একটি মামলা

মামুন ও নুরদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় যা বলা হয়েছে

ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিলের দিন ধার্য

নুরসহ ছয় জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
সর্বশেষ খবর
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকেছে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকেছে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ