বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ১৭:০৮ আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:১২

তৌফিক ইমরোজ খালিদী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর কে এম ইমরুল কায়েশ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার ফল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। আজ উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ জুলাই তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহেল আফ্রিদি কোথায়?
সোহেল আফ্রিদি কোথায়?
মায়ের শিফন শাড়িতে মুনমুন, দিদিমার দুলে রাইমা! স্মৃতির সাজে ফিরলেন সুচিত্রা
মায়ের শিফন শাড়িতে মুনমুন, দিদিমার দুলে রাইমা! স্মৃতির সাজে ফিরলেন সুচিত্রা
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ অনন্তকাল এই দায়িত্ব বহন করতে পারে না
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট