ধর্ষণ মামলায় ছাত্র অধিকার পরিষদের তিন নেতা রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৩:২৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৩:৫০

ধর্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানার মামলার ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে দুই  দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লালবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের মন্জুর করেন।‘

এর আগে গত ১২ অক্টোবর কোতোয়ালি থানার করা মামলায় নাজমুল হুদা ও সাইফুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোরশেদ আল মামুন ভুইয়া। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ঢাবির এক ছাত্রী মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনকে আসামি করা হয়। নাজমুল হুদা এ মামলার ৫ নম্বর আসামি। তিনি ওই সংগঠনের ঢাবি শাখার সহসভাপতি। পরে ওই ঘটনায় ২১ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন ওই ছাত্রী।

আরও পড়ুন- 

নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে সেই শিক্ষার্থীর মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নুরসহ ছয় জনের বিরুদ্ধে আরও একটি মামলা

মামুন ও নুরদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় যা বলা হয়েছে

ভিপি নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিলের দিন ধার্য

নুরসহ ছয় জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

/এমএইচজে/এফএস/
সম্পর্কিত
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
সর্বশেষ খবর
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী