‘তোরে খামু, তোর মামলাও খামু’

রাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ০৫:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০৫:১০

‘তোরে খামু, তোর মামলাও খামু’ ‘তোরে খামু, তোর মামলাও খামু’ এভাবেই উড়ো চিঠির মাধ্যমে জীবননাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর। এই ঘটনায় রবিবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর মতিহার থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জিডির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ৬ ডিসেম্বর তিনি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিসের মাধ্যমে একটি চিঠি পান। এতে তার জীবননাশের হুমকি দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, ‘যতই মামলা করিস তার কোনও লাভ হবে না। এটা মনে রাখিস তোর লোকরে চাকরি হবে না আসগর। তোর খবর করে দিবো। সাবধান থাকিস তোরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তোরে খামু, তোর মামলাও খামু।’

জিডিতে তিনি জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের শিক্ষক নিয়োগ বিষয়ে তিনি ২০১৯ সালের ১৮ আগস্ট হাইকোর্টে রিট পিটিশন করেন। ওই পিটিশনের ভিত্তিতে ২০২০ সালের ২৯ জানুয়ারি হাইকোর্টের রায়ে বিভাগের তিন শিক্ষকের নিয়োগ বাতিল হয়। নিয়োগ বাতিলকৃত তিন জন শিক্ষক হচ্ছেন- শামসুন নাহার, মো. মুখতার হুসাইন এবং রেজভী আহমেদ ভুঁইয়া। রিট পিটিশনটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।

‘তোরে খামু, তোর মামলাও খামু’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা জিডি পেয়েছি। এই বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন পদে পরিবর্তন
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ তিন পদে পরিবর্তন
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
শিক্ষকতা থেকে রাজনীতিতে, চতুর্থ দফায় মন্ত্রিসভায় মঈন খান
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
রাজপরিবার থেকে রাজনীতিতে, এবার মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী
সর্বাধিক পঠিত
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান