বাফুফের আপিল খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১২:২৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:০৫

বাফুফে-শেখ জামাল দল ছেড়ে যাওয়া ৮ ফুটবলারকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ফিরিয়ে দেওয়ায় ব্যবস্থা নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া হাইকোর্টের নির্দেশই বহাল থাকলো। সোমবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপিল খারিজ করে দেন। এতে আট ফুটবলারকে শেখ জামাল ধানমিন্ড ক্লাবে ফিরিয়ে দেওয়ার আদেশই বহাল থাকলো।
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল খেলোয়াড়রা যাতে মাঠে ফিরতে পারেন। কিন্তু বিজ্ঞ আদালত আমাদের আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে আগামী ১৩ এপ্রিলের মধ্যে হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা খেলতে পারছেন না।' বাফুফের প‌‌‌ক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শেখ জামালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার দল ছেড়ে যাওয়া ৮ ফুটবলারকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ফিরিয়ে দেওয়ায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে রুল জারি করেন। শেখ জামালের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।
ওই ৮ ফুটবলার হলেন- মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী. শহীদুল আলম সোহেল,জামাল ভূইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।
এ বিষয়ে শেখ জামাল ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, আমরা আশা করি বাফুফে আদালতের রায়ের প্রতি সম্মান রেখে যথাযথ ব্যবস্থা নেবে। এ রায়ে প্রমাণিত হলো ওই ৮ ফুটবলার শেখ জামালেরই।
/ইউআই/আরএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি