প্রবাসীদের সহযোগিতা নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের উদ্দেশে ইমরান আহমদের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ২৩:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ

প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা করার জন্য বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে চিঠি দিয়েছেন (ডিও লেটার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। চিঠিতে রাষ্ট্রদূতদের বর্তমান পরিস্থিতিতে  বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সম্ভব সব ধরনের সহযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান।

চিঠিতে মন্ত্রী ইমরান আহমদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে মন্ত্রণালয় কর্তৃক বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মী ও ডায়াস্পোরার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন।

মন্ত্রী জানিয়েছেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনের যৌক্তিক চাহিদা অনুযায়ী সেখানকার বাংলাদেশি কর্মীদের জরুরি প্রয়োজন মেটাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাঠানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।  একই চিঠিতে বর্তমান সময় এবং করোনাভাইরাস উত্তরণের সময়ে বাংলাদেশি কর্মীদের জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সে সম্পর্কে একটি সুপারিশমালা পাঠানোর অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

/এসও/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের