১৪ বছরেই স্পেসএ‌ক্সের প্রকৌশলী প‌দে বাংলা‌দে‌শের কায়রান

মুন‌জের আহমদ চৌধুরী
১২ জুন ২০২৩, ০০:৩৭আপডেট : ১৩ জুন ২০২৩, ১৭:১১

ইলন মা‌স্কের মহাকাশ‌বিষয়ক প্রতিষ্ঠান স্পেস‌এ‌ক্সের প্রকৌশলী হি‌সে‌বে যোগ দি‌য়ে‌ছে বাংলা‌দে‌শের কায়রান কাজী। ৯ বছর বয়‌সে ক‌লে‌জে পড়ে ১৪ বছর বয়সে কায়রান এ পদে যোগ দেয়।

অভাবনীয় মেধার অধিকারী ও বি‌শ্বে নতুন এক ই‌তিহাস সৃষ্টি করা কায়রান এক প্রতি‌ক্রিয়ায় ব‌লে‌ছে, বয়‌স ও যোগ্যতার মানদণ্ড নয়; জীব‌নের এ মুহূর্তে আ‌মি আন‌ন্দিত।

কায়রান কাজী যুক্তরাষ্ট্রের ক্যালিফো‌র্নিয়ায় পরিবারের সঙ্গে বসবাস করে। তার বাবা মোস্তা‌হিদ কাজী ও মা জু‌লিয়া চৌধুরী কাজী। তার মা‌ মৌলভীবাজা‌রের জু‌লিয়া শ‌পিং সি‌টির স্বত্বাধিকারী। তার নানা জীবদ্দশায় তার নামে মৌলভীবাজার শহ‌রে প্র‌তিষ্ঠা ক‌রেন কায়রান রেস্টুরেন্ট।

৯ বছর বয়‌সে ক‌লে‌জে পড়ে ১৪ বছর বয়সে কায়রান এ পদে যোগ দেয়

কায়রা‌নের নানা প্রয়াত সাংবা‌দিক ও অ্যাড‌ভো‌কেট গজনফর আলী চৌধুরী ছি‌লেন ষা‌টের দশ‌কে দ‌ক্ষিণ সি‌লে‌টের ব‌রেণ্য ন্যাপ নেতা। নব্বই‌য়ের দশ‌কে দৈ‌নিক সংবাদ যুক্তরাষ্ট্র থে‌কে প্রকাশ শুরু হয় গজনফর আলী ও সৈয়দা হাসনা বেগম দম্প‌তির হাত ধ‌রেই।

কায়রা‌নের নানি ষা‌টের দশ‌কের ছাত্রনেত্রী ও বাংলা‌দেশ জাতীয় সংসদের সংর‌ক্ষিত আস‌নের সা‌বেক এম‌পি  সৈয়দা হাসনা বেগম চৌধুরী রবিবার বাংলা ট্রিবিউ‌নকে ব‌লেন, জুলাই থে‌কে কায়রান কা‌জে যোগ দেবে। নিঃস‌ন্দে‌হে কায়রান আমা‌দের গর্ব, মৌলভীবাজার জেলা তথা বাংলা‌দে‌শের গর্ব।

এ বিষয়ে জু‌লিয়া চৌধুরী কাজী ছেলে কায়রানের জন্য সবার কাছে দোয়া চে‌য়ে‌ছেন।

/এনএআর/
সম্পর্কিত
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত