বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ

পাঁচ টাকার নোটে আছে যে মসজিদ

আব্দুর রউফ পাভেল, নওগাঁ
২৭ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৯:০০

বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য। এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। শিল্পের এই মাধ্যমে কোনও অংশে কম ছিল না এ অঞ্চল। বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী ও মননশীল মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে নওগাঁর ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ।

নওগাঁ জেলার অন্যতম গৌরব ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ। মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজার থেকে তিন কিলোমিটার দূরে কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কের রাস্তার পাশে এর অবস্থান।

প্রায় প্রতিদিনই পর্যটকরা আসে মসজিদটি দেখতে। সুলতানি আমলের পরবর্তীকালের স্থাপনার এক দারুণ নিদর্শন এটি।

মুর্শিদাবাদ জেলার ডিএম শামসুর রহমানের লেখা ইতিহাস ‘মাহিনো’র মাধ্যমে জানা যায়, ৯০৭ (১৫০১ খ্রিস্টাব্দ) হিজরিতে কুসুম্বা দীঘি খনন কাজ শুরু হয়। শেষ হয় ৯০৯ হিজরিতে। এই দীঘির পশ্চিম পাড়ে ফেলা মাটির ওপর ৯১০ (১৫০৪ খ্রি) হিজরিতে মসজিদ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আলাউদ্দিন হোসেন শাহ। মসজিদের নির্মাণকাজ পরিপূর্ণভাবে শেষ হয় ৯৬৬ হিজরিতে।

পাঁচ টাকার নোটে আছে যে মসজিদ অর্ধবৃত্তাকার ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদটি উত্তর-দক্ষিণে ৫০ ফুট লম্বা। পূর্ব-পশ্চিমে প্রস্থ ৪২ ফুট। পূর্বদিকে তিনটি প্রবেশদ্বার আছে। চার পাশে ৪টি গম্বুজ রয়েছে। সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয় আটকোনা গম্বুজগুলো।

দীঘির খনন ও মসজিদ নির্মাণের সময় মসজিদের চত্বরে বিশাল ফুল বাগান ছিল। সেই কুসুমবাগ থেকে কালক্রমে কুসুম্বা নাম রাখা হয়। বর্তমানে বাংলাদেশের পাঁচ টাকার নোটে ঐতিহাসিক এ মসজিদের ছবি রয়েছে।

বগুড়া প্রত্নতত্ত্ব অধিদফতর কুসুম্বা মসজিদটি অধিগ্রহণ করেছে। মসজিদটির গম্বুজের খিলানে গোড়ার দিকে ইট খুলে যেতে বসেছে। একটি শেড নির্মাণ করা হলেও এখানে দর্শনার্থীদের জন্য নেই কোনও বিশ্রামাগার। পর্যটক ও গবেষকরা এ মসজিদের টিকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা পর্যটকদের জন্য একটি রেস্ট হাউজ নির্মাণের কাজ হাতে নিয়েছি। মসজিদটিকে আরও আকর্ষণীয় করতে পুকুরপড়ে হাঁটার রাস্তা ও বেঞ্চ বসানোর প্রকল্প পাঠানো হয়েছে।

/এফএ/
সম্পর্কিত
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস