ছেলেরা কি সোনা-রুপার অলঙ্কার পরতে পারবে?

বেলায়েত হুসাইন
২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:০০

আংটি ছাড়া ছেলেদের জন্য সকল প্রকার অলঙ্কার নিষিদ্ধ। তবে আংটির মধ্যে শুধু রুপার আংটি ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে শর্ত হলো-আংটিতে রুপার পরিমাণ সোয়া চার গ্রামের কম হতে হবে। রাসুল (সা.)-এর হাদিস- আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পরা দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। লোকটি দেখে তা খুলে ফেললো। এরপর সে লোহার আংটি বানাল। আল্লাহর রাসুল বললেন, এটা তো আরও খারাপ, এটা জাহান্নামিদের অলঙ্কার। তখন ওই ব্যক্তি সেটিও খুলে ফেললো এবং একটি রূপার আংটি বানাল। মহানবী (সা.) তখন নিরব থাকলেন।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৬৫১৮)।

আবু দাউদ শরিফের এক হাদিসে এসেছে-‘এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসুল! তবে আমি কীসের আংটি বানাবো? তিনি বললেন, রুপার আংটি বানাও। কিন্তু এক মিসকাল (সোয়া চার গ্রাম) পূর্ণ করো না।’

তথ্যসূত্র: কিতাবুল আসার ২/৭২৬, ফাতাওয়া কাজী খান ৩/৪১৩, হেদায়া ৪/৪৪১, ফাতাওয়া রহীমিয়া ১০/১৫৮, ইমদাদুল আহকাম ৪/৩৫৮

লেখক: শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা।

/এফএ/
সম্পর্কিত
অফারে পণ্য কেনা যাবে কি
ওয়াশরুমে প্রশ্নের সমাধান বিক্রির অভিযোগ, ছাত্রলীগ নেতা বলছেন ‘ভিত্তিহীন’
ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কি জাকাত দেওয়া যাবে?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম