মোবাইল স্ক্রিনে কোরআন পড়তে কি অজু লাগবে?

বেলায়েত হুসাইন
১০ জানুয়ারি ২০২৫, ০৯:০১আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০১

মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আগের দিনে যে কাজ অনেক কঠিন ছিল, মোবাইলের মাধ্যমে এখন তা খুব সহজেই করা যায়। মোবাইলে খুব সহজে তিলাওয়াত করা যায় পবিত্র কোরআনও। তবে প্রশ্ন হচ্ছে— এভাবে কী তিলাওয়াত করা জায়েজ এবং স্ক্রিনে ভেসে ওঠা কোরআনের আয়াত স্পর্শ করতে কি অজু লাগবে?

এ বিষয়ে আলেমদের দুইটি অভিমত রয়েছে। প্রথমটি হলো— যে বস্তুতে কোরআনে কারিম স্থায়ীভাবে লেখা থাকে, তা অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। যেমন কাগজে লেখা কোরআন। পক্ষান্তরে মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান কোরআনে কারিম স্থায়ী নয়। কিছু আলোকরশ্মির মাধ্যমে তা দৃশ্যমান হয়। সুতরাং তা অজু ছাড়া স্পর্শ করা যাবে। (আল-ইসলাম, সুওয়াল-জওয়াব, ফতোয়া: ১০৬৯৬৬১) পাশাপাশি এর ওপরে গ্লাসের আবরণও থাকে। এ কারণেও কেউ কেউ বলেন, তা অজু ছাড়া স্পর্শ করা যায়। 

তবে বিষয়টি যেহেতু পবিত্র কোরআনের মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পর্কিত। এজন্য ভিন্ন ফতোয়া দিয়েছে উপমহাদেশের বিশ্বখ্যাত দুই ইসলামি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ ও পাকিস্তানের জামিয়াতুল উলুমিল ইসলামিয়া করাচি। 

করাচির প্রতিষ্ঠানটি তাদের ফতোয়ায় বলেছে— মোবাইলের স্ক্রিনে পবিত্র কোরআন তিলাওয়াত করা জায়েজ। আর অজু না থাকলে স্পর্শ করা ছাড়া শুধু স্ক্রিন দেখে দেখে তিলাওয়াতেও কোনও সমস্যা নেই। (ফতোয়া নম্বর : ১৪৪০০৭২০০৩৬৮) 

আর দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে— যখন মোবাইল ফোনের স্ক্রিনে পবিত্র কোরআনের আয়াত স্পষ্টভাবে দৃশ্যমান হবে, তখন তা অজু ছাড়া স্পর্শ করা জায়েজ নেই। এক্ষেত্রে যদিও স্ক্রিনে ভেসে ওঠা আয়াতের ওপর কাঁচের আবরণ থাকে কিন্তু বাস্তবে তা পৃথক কোনও আবরণ নয়। এজন্য মোবাইল স্ক্রিনের কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না।

/এমকেএইচ/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম