নখ কাটা নিয়ে ইসলাম কী বলে

বেলায়েত হুসাইন
০৬ জুন ২০২৬, ০৯:৪৩আপডেট : ০৬ জুন ২০২৬, ১৬:০১

ইসলামে নখ কাটা পরিচ্ছন্নতা বিষয়ক গুরুত্বপূর্ণ একটি আমল। তবে নখ কাটার জন্য ইসলাম নির্দিষ্ট কোনও দিন, সময় বা বাধ্যতামূলক পদ্ধতি নির্ধারণ করে দেয়নি। মানুষ যখন ইচ্ছা, যে দিন ইচ্ছা এবং যে আঙুল থেকে ইচ্ছা নখ কাটা শুরু করতে পারে।

তবে আলেমদের একটি অংশের মতে, ডান হাতের নখ আগে এবং পরে বাম হাতের নখ কাটা উত্তম। অনেক ফকিহ (ইসলামি আইন বিশেষজ্ঞ) ডান হাতের তর্জনি (শাহাদাত আঙুল) থেকে শুরু করার কথা উল্লেখ করেছেন। আবার কেউ কেউ পুরো ডান হাতের নখ আগে এবং পরে পুরো বাম হাতের নখ কাটাকে অগ্রাধিকার দিয়েছেন। তবে এসব পদ্ধতি কেবল উত্তম বা অগ্রগণ্য; এগুলোকে সুন্নত বলা যায় না।

হাদিস ও সুন্নাহ পর্যালোচনা করে ইমাম নববী, হাফিজ ইবনে হাজার আসকালানি, ইমাম সুয়ূতী ও আল্লামা ইবন আবেদীন শামী (রহ.) এর মতো বহু মুহাক্কিক আলেম উল্লেখ করেছেন যে, নখ কাটার কোনও নির্দিষ্ট সুন্নত পদ্ধতি সহিহভাবে প্রমাণিত নয়। তাই যে কোনও বৈধ পদ্ধতিতেই নখ কাটা জায়েজ।

কিছু ফকিহ জুমার দিন, বিশেষ করে জুমার নামাজের পর নখ কাটাকে মুস্তাহাব বলেছেন। তবে এটিও বাধ্যতামূলক নয়।

অন্যদিকে নখ কাটার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, এটি দীর্ঘদিন অবহেলা করা যাবে না। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) আমাদের জন্য গোঁফ ছোট করা, নখ কাটা, বগলের লোম পরিষ্কার করা এবং নাভির নিচের লোম অপসারণের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ রাত সময় নির্ধারণ করে দিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮)

অতএব, নখ ও অন্যান্য পরিচ্ছন্নতার এসব কাজ ৪০ দিনের বেশি বিলম্ব করা শরিয়তসম্মত নয়। একজন মুসলমানের উচিত নিয়মিত নখ কেটে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুন্নতের প্রতি যত্নবান হওয়া।

তথ্যসূত্র: দুররে মুখতার: ৯/৫৮০-৫৮১, আল-মাজমুউ শরহুল মুহাজ্জাব: ১/২৮৩ (দারুল ফিকর, বৈরুত) ও অন্যান্য

/আরকে/
সম্পর্কিত
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
সর্বশেষ খবর
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জাতীয় কনভেনশনে লেখক-শিল্পীদের মিলনমেলা
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ