মানুষ জানে গুম-খুন সরকারের ইশারায়: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ১৩:১৯আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৩:১৯

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারা দেশে যেসব গুম-খুন তা সরকারের ইশারায় হচ্ছে বলেই জনগণ মনে করেন। বৃহস্পতিবার নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রোগমুক্তি এবং ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য মরহুম শহীদুল ইসলাম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেওয়া যায় না। আপনারা সংগঠিত আছেন, আরও সংগঠিত হন। পদের জন্য গলা না শুকিয়ে জনগণের জন্য গলা শুকান। তাহলে দেশ ও গণতন্ত্র রক্ষা পাবে।
বিদ্যুৎ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সরকারের এত মেগাওয়াট বিদ্যুৎ কোথায় গেলো। বিদ্যুতের দাম বাড়ানো হলো। তাহলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? ঢাকা শহরের বিদ্যুতের অবস্থা যদি এই হয় তাহলে গ্রামগঞ্জের অবস্থা কি তা সহজেই অনুমান করা যায়।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা অত্যাচারী সরকারের অধীনে রাজনীতি করছি। দেশ ও গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন চলছে। তরিকুল ইসলাম একজন আপদমস্তক রাজনীতিবিদ। দোয়া করি তরিকুল ইসলাম দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিবেন।

আরও পড়তে পারেন: বাংলাদেশের বহু মানুষ বিচার পায় না: প্রধানমন্ত্রী

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম