আ. লীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২৩:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০০:৩৭

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর পাঁচজন বাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। শুক্রবার গণভবনে দলীয় এক সভার পর দলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা হয়। সভার পর বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সভাপতিমণ্ডলীর তিনজন ও সম্পাদকমণ্ডলীর দুই জন বাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে এদের নাম ঘোষণা করা হবে।’ তিনি বলেন, ‘৪১ সদস্যের উপদেষ্টা পরিষদও চূড়ান্ত করা হয়েছে। তবে এর মধ্যে চারজন বাকি রয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’ তিনি বলেন, ‘আগামী ৬ নভেম্বর কার্যর্বিাহী সংসদ দলের সভাপতির নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। আর ৮ নভেম্বর বিকাল ৪টায় গণভবনে হবে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈকঠ।’
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদকের পদগুলো একটু সময় নিয়ে ঘোষণা করা হবে। এটা নিয়ে একটু কথা রয়েছে।’

/পিএইচসি/এআরএল/এসএনএইচ/

আরও পড়ুন: 

‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল’

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম