খালেদা-বার্নিকাট বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বার্নিকাট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। আজ বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। এ বিষয়ে বৈঠকে শেষে সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

এর আগে মঙ্গলবার বিএনপির একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বুধবারের বৈঠকে। এ বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনও নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্টের রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এর আগে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের, বাস্তবে মাঠের তথ্য জানে না কৃষি বিভাগ
সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকদের, বাস্তবে মাঠের তথ্য জানে না কৃষি বিভাগ
সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
ইউকে-ইউরোপ ট্যুরে চার্লি এক্সসিএক্স
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত