নির্বাচনে হেরে গেলেও মেনে নেবে আ. লীগ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ মার্চ ২০১৭, ১৮:০২ আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৮:০২

ঢাবিতে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলেও তা মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মাস্টারদা সূর্যসেন হলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে হেরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমতকে প্রভাবিত করবেন না। জোর করে ক্ষমতায় আসার মানসিকতা শেখ হাসিনার নেই। প্রধানমন্ত্রী তত্ত্বাবধানে থাকলে বাংলাদেশে নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা পাবে।’ ঢাবিতে ওবায়দুল কাদের

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই নির্বাচনের দায়িত্বে থাকে ক্ষমতাসীন সরকার। অনেকেই প্রশ্ন তুলছেন নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কি না। আমি হলফ করে বলতে পারি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে।’

সাম্প্রদায়িক উগ্রবাদ এখনও নির্মূল করা সম্ভব হয়নি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এদের সঙ্গে রাজনৈতিক দলের সখ্যতা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হবে। আওয়ামী লীগকে ঠেকাতে যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঐক্য করেছে তারা তাদের ভবিষ্যতকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।’ ঢাবিতে ওবায়দুল কাদের

মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সূর্যসেন হলের প্রভোস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুম মুনির প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। সূত্র: বাসস।

ছবি: ফোকাস বাংলা।

/এফএস/

আরও পড়ুন- 

বজ্রপাত ঠেকাতে তালগাছ!

দুই যুগেও বাড়েনি কোস্ট গার্ডের সক্ষমতা

সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
সর্বশেষ খবর
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
কেন নিয়ন্ত্রণে আসছে না চকবাজারের আগুন
কেন নিয়ন্ত্রণে আসছে না চকবাজারের আগুন
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা