মিথ্যা প্রচারণাকে প্রশ্রয় দিয়েছেন খালেদা জিয়া: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ২২:৫১আপডেট : ১৩ মে ২০১৭, ২৩:১০

রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া শুধু মহান মুক্তিযুদ্ধের অবমাননাই করেননি, একাত্তরে পরাজিত পাকিস্তান ও তাদের দোসরদের মিথ্যা প্রচারণাকেও প্রশ্রয় দিয়েছেন। শনিবার (১৩ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবে একাত্তরের ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।’ 
রাশেদ খান মেনন  বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামাত জোট মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে তৎপর ছিল। কিন্তু জনতা তাদের সে চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। ১৯৭১ এর ২৫ মার্চের কালো রাতে এখানে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। জাতিসংঘের তৎকালীন মহাসচিব উ-থান্ট বলেছিলেন, ‘এ ভয়াবহতম হত্যাকাণ্ডের মধ্যদিয়ে পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু নিশ্চিত হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রকাশ করা মার্কিন দলিল পত্রেও গণহত্যার প্রমাণ মিলেছে।’

রাশেদ খান জানান, ‘স্বাধীনতা পরবর্তী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি সংস্থা জরিপ চালিয়ে জানায়, মুক্তিযুদ্ধে কমপক্ষে তিন মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছেন। একাত্তরের ২৫ মার্চের প্রথম প্রহরে নিষ্ঠুর হত্যাযজ্ঞে জাতি মুহূর্তেই ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে, বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে উঠেছে।’

মন্ত্রী আরও বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে শুধু জাতীয় সংসদে প্রস্তাব পাশই যথেষ্ট নয়। এর জন্য নিরবিচ্ছিন্ন প্রচারণা চালাতে হবে। কূটনৈতিক চ্যানেলেও তৎপরতা চালাতে হবে। সামাজিক মাধ্যমগুলোকেও ব্যবহার করতে হবে।

/সিএ/এসএমএ/

আরও পড়ুন
জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: মেনন

পর্যটন বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মেনন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম