সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ২২ মে ২০১৭, ১৫:২১

বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী বুধবার (২৪ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে বিএনপি। সোমবার (২২ মে) দলের দফতরের পক্ষ থেকে কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা গণপূর্ত বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর এই চিঠি দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে রবিবার (২১ মে) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার প্রতিবাদ সভায় বাধা দিলে বিক্ষোভ-সমাবেশ করারও সিদ্ধান্ত নেয় বিএনপি। ওই সিদ্ধান্ত অনুযায়ীই বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়েছে দলটি।
আরও পড়ুন-

যুবদল ডেকেছে বিক্ষোভ, মহিলা দলের প্রতিবাদ

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি: প্রতিবাদ সভার সিদ্ধান্ত

গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: ফখরুল

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম