রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান আরাকান স্বাধীন করা: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৮

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন) আরাকান স্বাধীন করার মাধ্যমেই মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে হেফাজতে ইসলাম। সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন,  ‘রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র পথ আরাকান স্বাধীন করা। স্বাধীন আরাকান ছাড়া রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বায়তুল মোকারমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করেন হেফাজত নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে হাউজ বিল্ডিং মোড়ে এসে শেষ হয়। 

মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, ‘বার্মা সরকার গণহত্যা করছে। রাখাইন এলাকায় ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাবো রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। তাদের খাদ্য, চিকিৎসার ব্যবস্থা করেন। রোহিঙ্গাদের আবাস ভূমিতে ফিরিয়ে দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখুন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি, যুদ্ধের মাধ্যমে এ সমস্যা সমাধানের উদ্যোগ নিন। এখনই মোক্ষম সময়।’

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল (ছবি: সাজ্জাদ হোসেন)

রোহিঙ্গা সংকট নিরসন ও তাদের নিজ আবাসভূমিতে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে কাসেমী বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রোহিঙ্গা সংকট নিরসনে জোরালো ভূমিকা রাখুন।’

 

আরও পড়ুন- রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

/সিএ/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম