হরতালের সমর্থনে সারাদেশে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৬:১৪আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৬:১৯

জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের মিছিল দলের আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে জামায়াতের হরতাল চলছে। ঢিলেঢালা এই হরতালে দলটির নেতাকর্মীরা দিনের শুরুতেই স্বল্প সময়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে দেশের বিভিন্ন স্থানে।

জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে  জানা গেছে, রাজধানী ঢাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা মিছিল করেছে। এসব মিছিলে খুব স্বল্প সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিনের শুরুতেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট আকারে বিক্ষোভ প্রদর্শন করে। তবে সারাশহরে আইনশৃংখলা বাহিনী মোতায়েন দেখা গেছে। এছাড়া, হরতালের দিন বিকাল তিনটা পর্যন্ত রাজধানীর কোনও এলাকায় সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি।

জামায়াত ঢাকা উত্তরের মিছিল দলীয় সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারী, মিরপুর, কাফরুলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে কোনও বিক্ষোভেই পরিচিত কোনও নেতাকে দেখা যায়নি।

জামায়াত দাবি করেছে, দলটির ঢাকা মহানগর উত্তর জামায়াত হরতালের সমর্থনে মিছিল করেছে। কাফরুলে অনুষ্ঠিত এক মিছিলে ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নেতৃত্ব দেন। এছাড়া ঢাকা মহানগর জামায়াত দক্ষিণ ব্যানারেও মিছিল হয়েছে বলে দাবি করা হয় দলীয়সূত্রে।

হরতালে কুমিল্লায় জামায়াতের মিছিল জামায়াতের কয়েকজন নেতাকর্মী জানান, বরিশাল, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা বিক্ষোভ হয়েছে।

ছবি: জামায়াতের অফিসিয়াল ফেসবুক থেকে সংগৃহীত

আরও পড়ুন: রাজধানীতে ছিল না হরতালের চিত্র

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম