ব্যক্তিগত চিকিৎসকদের অধীনেই খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার দাবি বিএনপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৬:২১আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৮:৪২

খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসকদের অধীনেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে দাবি জানিয়েছে বিএনপি। দলটির দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, বিএনপির চেয়ারপারসন বহুদিন ধরেই সুনির্দিষ্ট চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করান। আর এ কারণেই শনিবার (৭ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়টিকে লোক-দেখানো বলে মনে করেন তারা। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির নেতারা এ মনোভাব ব্যক্ত করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা সরকারের লোক-দেখানো বলে দাবি করেছেন দলটির বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর মহাসচিব ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘খালেদা জিয়ার শুধু কয়েকটি এক্স-রে করানো হয়েছে। এর বাইরে আর কিছু করা হয়নি। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকদের কোনও পরামর্শ নেওয়া হয়নি। খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করতে এবং কোনও পরীক্ষা করতে দেওয়া হয়নি।’

বিএনপির তরফে একাধিকবার বলা হয়েছে, খালেদা জিয়া তার শারীরিক বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসকদের উপরই নির্ভর করেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এরই মধ্যে জানিয়েছেন, তার দলের চেয়ারপারসনের চিকিৎসার ক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসকদের ভূমিকাই প্রয়োজন। এমনকি খালেদা জিয়াও কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি তার চিকিৎসকদের বাইরে কারও ব্যবস্থাপত্র গ্রহণ করবেন না। শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও বিষয়টির পুনরুল্লেখ করেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি চেয়ারপারসনকে কাছ থেকে যতটা দেখেছি, বিগত ২০১৫ সালের ৯২ দিনের আন্দোলন সময় বা এর পরবর্তী সময়ে ডা. মামুন নিয়মিত ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন, ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনিই ম্যাডামের স্বাস্থ্যগত বিষয়গুলো দেখভাল করেন। ফলে, কারারুদ্ধ অবস্থায় সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যক্তিগত চিকিসকের বাইরে ওষুধপত্র গ্রহণে ম্যাডামের আপত্তি আছে।’
ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রশ্ন করেন, খালেদা জিয়াকে শনিবার কেন আনা হলো, যদি তার চিকিৎসকদের দেখতে ও পরীক্ষা করতে দেওয়া না হয়? তার ভাষ্য, এটা আসলে দেশবাসীকে দেখানো যে আমরা তাদের সুযোগ দিয়েছি।

জাহিদ হোসেন বলেন, ‘এক্স-রেতে কি তার রোগ ধরা পড়বে? তার দরকার হচ্ছে এমআরআইসহ তার ব্যক্তিগত চিকিৎসকের যা পরামর্শ থাকবে সেই পরীক্ষাগুলো করানো।’ তিনি বলেন, ‘বিএনপি ও খালেদা জিয়ার পরিবার প্রথম থেকে দাবি জানিয়ে আসছে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করার জন্য। এখনও আমাদের দাবি এটাই। আমরা এখনও বলছি, খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিতে দিতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী যা পরীক্ষা করানো দরকার তা করতে সুযোগ দিতে হবে। এ জন্য খালেদা জিয়ার পরিবার থেকে অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আগের সংবাদ:

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বিএসএমএমইউ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দরকার নেই: মেডিক্যাল বোর্ড

 

/এএইচআর/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের