‘খালেদা জিয়াকে মাইনাস করলে আপনিও মাইনাস হয়ে যাবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৮, ১৩:৪০আপডেট : ১১ মে ২০১৮, ১৩:৪১

আলোচনা সভায় বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন খালেদা জিয়া মাইনাস হলে শেখ হাসিনাও মাইনাস হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘যেদিন খালেদা জিয়া মাইনাস হবে তার বেশিক্ষণ লাগবেনা, মুহূর্তের মধ্যে আপনিও মাইনাস হয়ে যাবেন।’

শুক্রবার (১১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছে। ১/১১ র সময় আমরা শুনেছি মাইনাস টু'র কথা। আর আজকে আমরা শুনছি মাইনাস ওয়ানের কথা। কিন্তু মাইনাস টু'র কুশীলবরা এখনও বেঁচে আছে। তাই আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কিন্তু মাইনাস টু'র একজন ছিলেন। আজকে আপনাকে দিয়ে খালেদা জিয়াকে মাইনাস করতে চায় সেসব শক্তি।’

তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২০১৪ সালের মতো নির্বাচন এদেশের জনগণ আর করতে দেবে না। খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, একাদশ জাতীয় সংসদ নির্বাচন একই সুতায় গাঁথা। খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আর গণতন্ত্র পুনরুদ্ধার না করে আগামী নির্বাচন সম্ভব না।’  

গাজীপুরের নির্বাচনে জনজোয়ার দেখে সরকার রিট করে স্থগিত করেছে অভিযোগ করে তিনি বলেন, ‘গাজীপুরের নির্বাচনে গণজোয়ার উঠেছে। এই সরকার মনে করেছিল খালেদা জিয়া কারাগারে, কোনোরকম নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু, যেই জনজোয়ার তা দেখে তারা ভয় পেয়ে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিত করে। এখন আবার বলা হচ্ছে রমজানের পরে নির্বাচন করা হবে। ’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি নাহিদুল ইসলাম নাহিদ প্রমুখ।

/এসও/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক