কারা আদালত সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৪

জামায়াতে ইসলামী কারাগারে আদালত স্থাপন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা পরিচালনার সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির মকবুল আহমাদ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের সংবিধানের আর্টিক্যাল ৩৫ (৩) ধারা মতে, এ ধরনের মামলা প্রকাশ্যে হতে হবে। এখানে ক্যামেরা ট্রায়াল করার কোনও সুযোগ নেই।’
তিনি বলেন, ‘হঠাৎ করে সরকার পুরান ঢাকায় পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিচারালয় বসিয়ে বিএনপির চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার বিচার কার্যক্রম শুরু করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকারের এই উদ্যোগ অন্যায়, অনভিপ্রেত ও মানবাধিকারের সম্পূর্ণ পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘সরকার প্রকাশ্যে বিচার করার পরিবর্তে কারাগারের মধ্যে বিচারালয় বসিয়ে বেগম খালেদা জিয়ার বিচারের যে উদ্যোগ গ্রহণ করেছে তা ক্যামেরা ট্রায়ালের শামিল। শুধু তা-ই নয়, সরকারের এই উদ্যোগ সংবিধানের পরিপন্থী। জেলখানার মধ্যে আদালত বসিয়ে কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীর বিচার হতে পারে না। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম