নির্বাচন করবেন ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ২১:৩৩ আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২৩:০৫

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগামী রবিবার (১১ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। শুক্রবার (৯ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে তিনি নিজেই এতথ্য নিশ্চিত করেন।

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (হবিগঞ্জ-৪) মাধবপুর-চূনারুঘাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন। মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে তার জন্ম। এই গ্রামেই তার শৈশব কেটেছে। কৈশোর আর যৌবনের সময় কেটেছে সিলেট শহরে। তিনি বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলা ট্রিবিউনকে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘নির্বাচন করার জন্য আমি জন্য প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, ইনশাল্লাহ।’

মাধবপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ বলেন, ‘ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সারা দেশেই গ্রহণযোগ্য একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ব্যাংক সেক্টরে, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি মাধবপুর-চূনারুঘাট থেকে নির্বাচন করলে স্থানীয় মানুষেরা নিঃসন্দেহে আনন্দিত হবেন।’

হবিগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি নৌকা মার্কায় নির্বাচিত হয়েছেন। এর আগে এই আসনে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
মহাসড়কে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে ‘কোথায় করেছে, জানা নেই’
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি: আইনমন্ত্রী
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সর্বশেষ খবর
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের
চীনসহ ১৪ অর্থনীতির ওপর মার্কিন শুল্ক আরোপের প্রস্তাবের বিরোধিতা বেইজিংয়ের
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
শহীদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, শুটিংয়ে স্বস্তি পেয়েছিলেন আদিতি
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড