আ.লীগে যোগ দিলেন ইনাম আহমেদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগদান কূটনীতিক ইনাম আহমেদ চৌধুরী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন।

তার একজন ঘনিষ্ঠ আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বুধবার রাত ৯টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুক্ষণ আগে শুনেছি তিনি (ইনাম আহমেদ চৌধুরী) দল থেকে পদত্যাগ করেছেন।’
ইনাম আহমেদ চৌধুরীর আওয়ামী লীগে যোগদানের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। রাত ৯টায় তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘কিছুক্ষণ আগে গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।’
বিএনপির সিলেট জেলা সভাপতি আবদুল কাহের শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি তিনি বিএনপি ছেড়েছেন। তিনি দল ছেড়ে যাওয়ায় অবশ্যই বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসন থেকে প্রার্থিতা করার কথা ছিল। পরে এই আসনে আবদুল মুক্তাদীরকে মনোনয়ন দেয় বিএনপির মনোনয়ন বোর্ড।
সিলেট জেলা বিএনপির একাধিক নেতা মনে করেন, ইনাম আহমেদ চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করা ঠিক হয়নি। তিনি দলের আন্তর্জাতিক উইংয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেক্ষেত্রে হাইকমান্ডকেই দায়ী করছেন কয়েকজন নেতা।
এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যকে ফোন করা হলে কেউ রিসিভ করেননি।

/এএইচআর/এসটিএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা