বিরোধীদলীয় নেতার পদকে উপ-প্রধানমন্ত্রীর মর্যাদা চান এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৯:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:২৫

এইচ এম এরশাদ

সংসদে বিরোধী দলের নেতার পদকে উপ-প্রধানমন্ত্রীর মর্যাদা চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ঘোষণা করা এইচএম এরশাদ এ বিষয়ে স্পিকারের কাছে দাবি তুলবেন বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (৬ জানুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংসদে বিরোধী দলের কার্যালয়ে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতার পদকে উপ-প্রধানমন্ত্রী ও দলের চিফ হুইপের পদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য নতুন আইন করতে আমরা স্পিকারের কাছে অনুরোধ জানাবো।’

বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা রেখে এবার সংসদকে প্রাণবন্ত করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

শপথ নেওয়ার আগে শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একাদশ জাতীয় সংসদে তার দল জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে। তিনি আরও জানান, এবার তার দলের কোনও সদস্য মন্ত্রিসভায় থাকবেন না।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির সদস্য হিসেবে প্রধান বিরোধী দলের নেতা ও পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে ঘোষণা দেন। পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ ঘোষণা করেন তিনি।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের