ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১৪:৪৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:১৩

ববি হাজ্জাজ ও এনডিএম জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-কে নিবন্ধন দিতে বলা হাইকোর্টের রায় বহাল থাকছে। সোমবার (৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন। এর ফলে দলটির নিবন্ধন দিতে বলা হাইকোর্টের রায় বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে এনডিএম'র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন (ইসি) সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এনডিএম’র পক্ষে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, রাজনৈতিক দল হিসেবে ২০১৭ সালের ২৪ এপ্রিল এনডিএম প্রতিষ্ঠা করা হয়। এরপর নিবন্ধন চেয়ে গত বছরের ২৪ ডিসেম্বর ইসিতে আবেদন করেন ববি হাজ্জাজ। তবে এ বিষয়ে ইসির কোনও সিদ্ধান্ত জানতে না পেরে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এ রিট আবেদনে হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে ববি হাজ্জাজের আবেদন নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দেন।

এরপর ২৮ জুন ইসির পক্ষ থেকে জানানো হয়, গত ১১ জুন এডিএম’র আবেদন খারিজ করা হয়েছে। এ চিঠি পাওয়ার পর ববি হাজ্জাজ নিবন্ধনের নির্দেশনা চেয়ে নতুন করে রিট আবেদন করেন।

গত বছরের ২১ অক্টোবর এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

/বিআই/ইউআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল