নিবন্ধন পেলো ববি হাজ্জাজের এনডিএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৯:০২ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫২

ববি হাজ্জাজ

নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো জাতীয় গণতান্ত্রিক দল-এনডিএম। সিংহ প্রতীক পাওয়া এনডিএমের নিবন্ধন নম্বর ৪৩। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এ দলটিকে উচ্চ আদালতের নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ইতোপূর্বে ইসি এনডিএমের নিবন্ধন আবেদন নাকচ করে দিয়েছিল।

এনডিএম’কে নিবন্ধন দিতে উচ্চ আদালতের নির্দেশনা নতুন নিবন্ধিত এ দলটিসহ ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪০। ২০০৮ সাল থেকে নির্বাচনমুখী দলগুলোকে নিবন্ধন দিচ্ছে ইসি। নিবন্ধন ছাড়া কোনও দল নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে না।
২০১৭ সালের ২৪ এপ্রিল দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে এনডিএম।
প্রসঙ্গত, এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা হয়ে আলোচনায় আসেন ববি হাজ্জাজ। পরে এরশাদ তাকে বহিষ্কার করলে নিজেই নতুন দল গঠন করেন।
এরপর দলটি ইসির কাছে নিবন্ধনের জন্য আবেদন করে। কিন্তু ‘শর্ত’ পূরণ না হওয়ায় ইসি ওই নিবন্ধন আবেদন নাকচ করে দেয়। পরে ববি হাজ্জাজ ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করলে আদালত তার দলকে নিবন্ধনের নির্দেশনা দেন।

/এসও/এপিএইচ//এসও/ইএইচএস/এমএএ/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার