সবাইকে কালো ব্যাজ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান ঐক্যফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯

ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন নির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে আয়োজিত কালোব্যাজ ধারণ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই জোটের সমন্বয়ক কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আগামী বুধবার (৬ ফ্রেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কালোব্যাজ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট।

আব্দুস সালাম বলেন, ‘ঐক্যফ্রন্টের বাইরেও যারা আছেন, সবাইকে ৬ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার কালোব্যাজ ধারণ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। ২৪ ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি আছে আমাদের। এই দুটি কর্মসূচি সার্থক করার জন্য মূলত আজ আমাদের বৈঠক হয়েছে।’

ঐক্যফ্রন্টের সমন্বয়ক কমিটির বৈঠক এক প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, ‘আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। সেটা ৩০ ডিসেম্বর প্রমাণ হয়েছে। তার প্রতিবাদে এ কর্মসূচি। কর্মসূচিতে জাতীয় নেতারা আসবেন। দেশবাসীর কাছেও সহযোগিতা চাই।’

ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন কিনা জানতে চাইলে আব্দুস সালাম বলেন, ‘প্রার্থীদের বলা হয়েছিল নিজের মামলা নিজেই করতে। সারা দেশ থেকে তারা মামলা করেছেন কিনা তা সঠিক বলতে পারবো না। তবে এখনও ১১ দিন বাকি আছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, রফিকুল ইসলাম পথিক, জেএসডি নেতা মমিনুল ইসলাম, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে: রিজভী
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
সর্বশেষ খবর
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
৩৩ বছর পর আদালত জানলো মৃত ব্যক্তি মামলার বাদী
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ