ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয়: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৯

ডাকসু নিয়ে কথা বলছেন নজরুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যারা বিরোধী দল করেন সরকার তাদের নানাভাবে হেনস্তা করছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, খুন ও গুম করা হচ্ছে। এ রকম জটিল পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। তবে আমরা বলছি, ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচন এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়। এটা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ড্যাবের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মাজার প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা সুরা ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিয়োজিত। ফলে ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে।’
সারাদেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা তাদের ঘরবাড়িতে থাকতে পারছেন না, তেমনি দেশের ছাত্ররা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারে না।’
নজরুল ইসলাম আশা প্রকাশ করেন, ‘ছাত্রসমাজ যুগে যুগে আমাদের পথ দেখিয়েছে। তাদের সাহসী ভূমিকা দিয়ে আন্দোলন-সংগ্রামের সূচনা করেছে এবং সফল হতে সাহায্য করেছে। সেই ছাত্রসমাজ তাদের প্রতিষ্ঠানের নির্বাচনও সুষ্ঠু করার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বে।’
তিনি বলেন, ‘যারা গণতন্ত্র চায় এবং যারা গণতন্ত্র চায় না, ডাকসু নির্বাচনের লড়াই তাদের মধ্যে হবে।’ সেই লড়াইয়ে গণতন্ত্রের সপক্ষের শক্তি নিশ্চিতভাবে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নেই। তবে সরকারি দলের পক্ষে থেকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই। আমরা চাইবো, যে ছাত্র সংগঠনগুলো আছে তারা তাদের মত প্রকাশ এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে।’
ডাকসু নির্বাচন নিয়ে দাবি মানা প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের ইতিহাস হলো সরকার কোনও দাবি মানতে চায় না। ছাত্রসমাজ তাদের দাবি মানতে বাধ্য করে। আমি বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সরকারকে দাবি মানতে বাধ্য করবে।’

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের