বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশে-বিদেশে সভা-সেমিনার, কর্মশালার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ২২:২৪আপডেট : ১৯ মে ২০১৯, ২২:৩৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশে ও বিদেশে সেমিনার, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনার ওয়ার্কশপ উপ-কমিটির প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপ-কমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন জন্মশতবার্ষিকী জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কমিটির সদস্যসচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব কামাল আব্দুর নাসের, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি প্রফেসর মাহফুজা খানম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, উপকমিটির সদস্যসচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ।
বঙ্গবন্ধুর জীবন, কর্ম, সংগ্রাম, ত্যাগ, প্রশাসন, রাজনীতি ও লেখা নিয়ে বছরব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সভা সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রস্তুতি সভায়। ‌

 

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী