বাজেটকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৯, ১৮:৪৭আপডেট : ১৩ জুন ২০১৯, ২০:৪৭




আওয়ামী লীগের আনন্দ মিছিল
২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম এবং সমমনা সংগঠনগুলো। প্রস্তাবিত এ বাজেটকে ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ আখ্যা দিয়ে রাজধানীতে মিছিল করেছে এসব সংগঠন।

বৃহস্পতিবার (১৩ জুন) নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রথমে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। পরে সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও নতুন বাজেটকে স্বাগত জানিয়ে আলাদা আনন্দ মিছিল বের করে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন। এরপরই আনন্দ মিছিল করে সরকারের সমর্থক সংগঠনগুলো।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশে উপিস্থিত ছিলেন এর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

এরপরে বাজেটকে স্বাগত জানিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে ৩টা ৩০ মিনিটে মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ, শহীদ নূর হোসেন স্কয়্যার, মুক্তাঙ্গন ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা এনামুল হক আরমান, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, এমদাদুল হক এমদাদ প্রমুখ।

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ হারুনর রশীদ মুন্না ও ৪৮ নং ওয়ার্ড কমিশনার আবুল কালাম অনু’র নেতৃত্বে বাজেটকে স্বাগত জানিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে ৫০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম খন্দকার, ডেমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭০ নং ওয়ার্ড যুবলীগের প্রস্তাবিত সভাপতি মো. রমজান আলীর নেতৃত্বে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ। এতে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করীম চৌধুরী বাবুলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন...

অর্থ ব্যয় হবে যেভাবে

দিস ইজ নিউ ট্র্যাডিশন: মুহিত

অর্থ আসবে যেসব খাত থেকে

এই বাজেট ঋণনির্ভর: আমীর খসরু

বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত লেনদেন ভ্যাটমুক্ত

সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসনে, কম শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে

জিডিপির আকার ২৮ লাখ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা

ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১ হাজার ৩৩৮ কোটি টাকা

ডাক ও টেলিযোগাযোগে বরাদ্দ সাড়ে ৩ হাজার কোটি টাকা

নির্বাচনি ইশতেহারের আলোকে এই বাজেট অসম্পূর্ণ: সিপিডি

মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়বে ২ হাজার টাকা

যেসব পণ্যের দাম বাড়তে পারে, কমতে পারে

সুনীল অর্থনীতিতে জিডিপি বাড়বে ২ শতাংশ

প্রতিরক্ষায় বরাদ্দ ৩২ হাজার ৫২০ কোটি টাকা

দাম বাড়বে স্মার্টফোনের

অর্থমন্ত্রী অসুস্থ, বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী

 

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম