পদ-পদবি দিয়ে ভালোবাসা পাওয়া যায় না : জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২২

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা

রাজনীতিতে পদ-পদবি দিয়ে জনগণের ভালোবাসা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, রাজনীতিতে শুধুমাত্র পদ-পদবি পেলেই জনগণের ভালবাসা পাওয়া যায় না, ভালবাসা পেতে হলে জনগণের দ্বার প্রান্তে যেতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উত্তরার নিজ বাসভবনে শ্যামপুর-কদমতলী থানা জাপা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় উপ-নেতা হওয়ায় জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা।

রাজনীতিতে টিকে থাকতে হলে গণমানুষের ভালবাসা ও শর্তহীন সমর্থনের প্রয়োজন বলে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের মানুষের যে ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন পেয়েছি সে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

জাতীয় পার্টি সব সময় গণমানুষের রাজনীতি বলে দাবি করে জিএম কাদের বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। স্বাধীনতা পরবর্তী দেশে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই হয়েছে এরশাদ শাসনামলে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে পারি তাহলে আগামীতে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে প্রমুখ।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম