আবরার হত্যার ঘটনায় ছাত্রলীগের নিন্দা, তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৮:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৮:৫৫

বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ছাত্রলীগের বিবৃতি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রলীগ। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

সোমবার (৭ অক্টোবর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির গঠিত তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন ইয়াজ আল রিয়াদ ও আসিফ তালুকদার। এ তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কখনও কোনও হত্যাকাণ্ডের রাজনীতিতে বিশ্বাস ও সমর্থন করে না। ছাত্রলীগ পরিবার নিহত আবরার ফাহাদের শোকসন্তপ্ত পরিবার, সহপাঠীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

আবরার

 বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। একইসঙ্গে  অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

প্রসঙ্গত: ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার ঘটনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (রাব্বি)কে ছাত্রলীগের বুয়েট শাখার কিছু নেতা-কর্মী রবিবার ( ৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায়। এরপর দিনগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছেন পুলিশ কর্মকর্তারা। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

 
 
/ইএইচএস/এআরআর/টিএন/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বশেষ খবর
জননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
সংসদে জামায়াত আমিরজননন্দিত ‘শেখ মুজিব’ই জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর দেন’ 
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
‘কিছু মানুষ বলে মেসিও ভালো না, কাজেম আর সোহেল কি এক?’
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক, সমাধান কোন পথে? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি