২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা সরকার প্রত্যাহার করে নিয়েছে: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ২০:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২০:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির মকবুল আহমাদ। তিনি বলেন, ‘সেই দিনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে খুনিদের বিচারের দাবিতে জামায়াতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু, সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে দিয়েছে।’

শনিবার (২৬ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

এই সরকারের কাছে বিচার চেয়ে কোনও লাভ নেই মন্তব্য করেন মকবুল আহমাদ বলেন, ‘এ দেশের শান্তিকামী জনগণই হত্যাকারীদের বিচার করে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে।’ ওই সংঘর্ষে জামায়াতের ছয় জন নেতাকর্মী নিহত হন বলে বিবৃতিতে জানানো হয়।

আগামী ২৮ অক্টোবর নিহতদের স্মরণে তাদের পরিবার-পরিজনদের জন্য দোয়া করতে দলের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান মকবুল আহমাদ।তবে দিবসটিকে কেন্দ্র করে কোনও কর্মসূচি দেয়নি জামায়াত।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের