শ্রমিক লীগের নতুন সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৬:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:৩৫

বাঁ থেকে মোল্লা আবুল কালাম আজাদ, ফজলুল হক মন্টু ও কেএম আজম খসরু আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কেএম আজম খসরু। কার্যকরী সভাপতি হয়েছেন মোল্লা আবুল কালাম আজাদ। আজ (শনিবার) শ্রমিক লীগের দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত কমিটিতে ফজলুল হক মন্টু কার্যকরী সভাপতি, আজম খসরু প্রচার সম্পাদক এবং আবুল কালাম আজাদ সহ-সভাপতি ছিলেন।

আজ দ্বিতীয় অধিবেশনের শুরুতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আহ্বান করা হয়। তখন সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নামে প্রস্তাবনা আসে। সভাপতি পদে নাম আসে হাবিবুর রহমান, ফজলুল হক মন্টু, জহুরুল ইসলাম চৌধুরী, মোল্লা আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, নূর কুতুব আলম ও ইদ্রীস আলী ভূঁইয়ার।

সাধারণ সম্পাদক পদে প্রস্তাবনা আসে অ্যাডভোকেট হুমায়ূন কবির, মকর আলী, মো. আমিনুল ইসলাম, আলহাজ আজাদ আলী খান, সুলতান আহমেদ, আমীর খসরু, অ্যাডভোকেট আখতারুজ্জামান শাহীন, আজম খসরু, তোফায়েল আহমেদ, আবদুল হালিম, মো. শাহাব উদ্দিন ও মোল্লা আবুল কালাম আজাদের।

এরপর সেখানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের আলাদা রুমে বসান। তাদের আলোচনা করে সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার সুযোগ দেওয়া হয়। কিন্তু উভয় পক্ষই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক নাম প্রস্তাব করতে ব্যর্থ হয় । এরপর আওয়ামী লীগ নেতারা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। তার সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সাত বছর পর অনুষ্ঠিত হয় জাতীয় শ্রমিক লীগের এই ১২তম ত্রিবার্ষিক সম্মেলন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা ৪২ মিনিটে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন:  

সোহরাওয়ার্দীতে শ্রমিক লীগের সম্মেলন আজ 

শ্রমিক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

 

 

   

 

/এমএইচবি/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের