সংগ্রাম সম্পাদক আবুল আসাদের মুক্তি দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:০২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:০৪

বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর (উত্তর) আমির সেলিম উদ্দিন

দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের মুক্তি চেয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর (উত্তর) আমির মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, ‘দৈনিক সংগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ না করায় প্রমাণ হয়েছে, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়।’ এসময় তিনি  দৈনিক সংগ্রামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সংগ্রামের সম্পাদক আবুল আসাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সেলিম উদ্দিন।

তিনি বলেন, ‘দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব সমুন্নত রাখতে গণতান্ত্রিক ও গণমাধ্যমবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সেলিম উদ্দিন বলেন, ‘ক্ষমতাসীনদের উপর্যুপরি ব্যর্থতা, অপশাসন-দুঃশাসনের কারণেই স্বাধীনতার প্রায় পাঁচ দশক পরেও আমরা বিজয়ের সুফলগুলো পুরোপুরি ঘরে তুলতে পারিনি। সাম্যের পরিবর্তে অসাম্য, গণতন্ত্রের ছদ্মাবরণে ফ্যাসিবাদ, আইনের শাসনের নামে অপশাসন-দুঃশাসন, সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে সীমাহীন বৈষম্যের ফলে দেশ ও জাতি আজ  চরমভাবে হতাশ ও উদ্বিগ্ন। যা কোনও স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। তাই স্বাধীনতা ও মহান বিজয়কে অর্থবহ করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বাগ্রে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মো. তসলিম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাজিম উদ্দীন মোল্লা প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের