সুসজ্জিত সম্মেলনস্থল নিরাপত্তায় ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৯, ১২:২৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৪

সুসজ্জিত সম্মেলনস্থল নিরাপত্তায় ঢাকা আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম সম্মেলনের শুরু আজ  শুক্রবার (২০ ডিসেম্বর)। নৌকার আদলে তৈরি মঞ্চ প্রস্তুত রয়েছে, সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কাউন্সিলর ও ডেলিগেটরা।  ক্ষমতাসীন দলের এই সম্মেলনকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও তৎপরতা চোখে পড়ার মতো।

সুসজ্জিত সম্মেলনস্থল নিরাপত্তায় ঢাকা

যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে মোতায়েন রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেড় সহস্রাধিক সদস্য। সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া, বিকালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোতায়েন রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

সুসজ্জিত সম্মেলনস্থল নিরাপত্তায় ঢাকা ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে তিন স্তরের নিরাপত্তা রয়েছে। মেটাল ডিটেকটরের পাশাপাশি ফিজিক্যালি তল্লাশি করা হচ্ছে। পাঁচটি প্রবেশ পথের মধ্যে শিখা চিরন্তনের ফটক দিয়ে প্রধানমন্ত্রীসহ ভিআইপিরা প্রবেশ করবেন। বাকিগুলো দিয়ে কাউন্সিলর ও ডেলিগেটরা প্রবেশ করবেন।’

সুসজ্জিত সম্মেলনস্থল নিরাপত্তায় ঢাকা

সরেজমিনে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশেই পুলিশ মোতায়েন রয়েছে। শাহবাগ ও দোয়েল চত্বর দিয়ে যাতায়াতকারী জনসাধারণকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করছে পুলিশ। টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দীর প্রবেশ পথে নেতাকর্মীদের ভিড় বেশি। সেখানে পুলিশ সদস্যও বেশি মোতায়েন করা হয়েছে।

সম্মেলনে আগত নেতাকর্মীদের ভিড়

এছাড়া, জরুরি প্রয়োজনে এপিসি ভ্যান, ওয়াটার ক্যানন, র‌্যাকার ও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়েছে।

সম্মেলনে আসা অতিথিদের গাড়ি রাখার জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ছবি: সাজ্জাদ হোসেন

আরও পড়ুন:

আওয়ামী লীগের যত সম্মেলন

আ. লীগের সম্মেলন: সাধারণ সম্পাদকের পদ ঘিরেই মূল আলোচনা

আ. লীগের কাউন্সিল: ৩৩ শতাংশ নারী কোটার টার্গেট পূরণ হবে?

চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে আ.লীগ: ড. আব্দুর রাজ্জাক

রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে কাজ করছে আ. লীগ: ড. হাছান মাহমুদ

ছবিতে আ.লীগের কাউন্সিল প্রস্তুতি

 

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম