শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৯:৫৪

আওয়ামী লীগ

আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদ। এদিন সকালে রাজধানী ঢাকা থেকে বাসযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন তারা।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বাংলা ট্রিবিউনকে জানান, দলের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতা এবং উপদেষ্টা পরিষদ সদস্যরা শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য টুঙ্গিপাড়া যাবেন। সকাল সাতটায় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা করবেন তারা। টুঙ্গিপাড়ায় পৌঁছে শ্রদ্ধা নিবেদন শেষে সেদিনই তাদের ঢাকায় ফেরার কর্মসূচি রয়েছে।

এদিকে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানায়, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়া যাবেন। দলের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই তার হেলিকপ্টারে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

/এমএইচবি/ টিএন/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি