সিটি নির্বাচনে বিএনপির উদ্দেশ্য স্পষ্ট করেছেন ফখরুল: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৯

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মূল উদ্দেশ্য কী, সেটা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সাফল্য সেখানেই যে তারা মাঠে নামতে পেরেছেন। তার এ বক্তব্য থেকে নির্বাচনে জয় লাভ করা তাদের কতটুকু উদ্দেশ্য, এ নিয়ে প্রশ্ন তোলাই যায়।  সুতরাং, নির্বাচন নিয়ে বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করবে, এগুলো গঁৎবাধা অভিযোগ। সব সময় তারা এগুলো করে আসছে। নির্বাচন চলাকালীন নানা অভিযোগ করবে, বিকালবেলা করবে, সন্ধ্যাবেলাও করবে।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনি প্রচারের সময় তারা উপস্থাপন করেছিল। আজকেও  সকালবেলা থেকে সেটা উপস্থাপন করছে। তারা দুপুরবেলা কী বলবে, সেটা ঠিক করে রেখেছে। বিকালবেলা কী বলবে, সেটা ঠিক করে রেখেছে। নির্বাচনের ফল যে রকমের হয়, সে রকমের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এখন পর্যন্ত মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে। আমি মনে করি, অতীতের যেকোনও সময়ের তুলনায় নির্বাচনি পরিবেশ ভালো। আমরা যদি কলকাতা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় স্থানীয় নির্বাচনের দিকে তাকাই, সেই বিচারে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশ হচ্ছে।’

নির্বাচনি দায়িত্ব পালনকালে সাংবাদিক আহত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনও সাংবাদিক আহত হওয়া অনভিপ্রেত ও দুঃখজনক।  সেটি কেন হয়েছে, কীভাবে হয়েছে—নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। কোনও সাংবাদিক নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে আহত  হওয়া বা বাধাগ্রস্ত হওয়া কোনোভাবে সমীচীন নয়, আমরা সেটা সমর্থন করি না।’

ভোটার উপস্থিতি কমের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘শীতের সকাল ৮টা অনেক সকাল। আর একইসঙ্গে শনিবার বন্ধের দিন। বন্ধের দিনে মানুষের মাঝে একটা বন্ধের আমেজ থাকে। সেই পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বেড়েছে। এখনও ভোটের সময় বাকি রয়েছে,  আমি সবাইকে অনুরোধ জানাবো, যে যেখানে ইচ্ছা সেখানেই ভোট দেবে। তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন।’

আরও পড়ুন:

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন আতিক ও তাবিথ

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

‘কেন্দ্রে অলস সময় কাটাচ্ছেন সবাই’

সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

 

 

 

/এমএইচবি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক