নির্বাচনে পরাজয় আর হরতালে ব্যর্থতার গ্লানিতে বিএনপি: তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫

নির্বাচনে পরাজয় আর হরতালে ব্যর্থতার গ্লানিতে বিএনপি: তোফায়েল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনে পরাজয়ের পর হরতালে ব্যর্থতার গ্লানিতে রয়েছে বিএনপি। তাদের হরতালের কোনও ভিত্তি নেই। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীতে বনানী নির্বাচনি কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনে জেতার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেছে। ভোটার উপস্থিতির হার কম হয়েছে, কিন্তু কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। তারা (বিএনপি) দেখাতে চেয়েছিল এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। কিন্তু নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। তারা হরতাল দিয়েছে, কিন্তু এ হরতালের কোনও ভিত্তি নেই।
পুরো ঢাকা এদিন স্বাভাবিক ছিল দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির হরতাল দেওয়া রাজনৈতিক ভুল। তারা বলেছিল, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে এসেছে, তাদের আন্দোলনও হলো না, নির্বাচনও হলো না।
গতকাল শনিবার নির্বাচনের দিন সাংবাদিক আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, এটা দুঃখজনক, কলঙ্কজনক। কারা এ কাজ করেছে, এটা বের করা কঠিন কিছু না বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম উপস্থিতি ছিলেন।

/সিএ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি