‘চিকিৎসকদের কাছে এখনও পৌঁছায়নি সুরক্ষা সামগ্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২০, ০০:১২আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:১৪




গণসংহতি আন্দোলন সরকারের ঘোষণা থাকলেও এখনও চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এদিন রাত দশটার দিকে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৈকত মল্লিক বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান।

বিবৃতিতে জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল বলেন, ‘এখনও বহু ডাক্তারের কাছেই তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পৌঁছেনি। ফলে ডাক্তারদের যেমন জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে, তেমনই রোগীরাও বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে।’

অবিলম্বে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবার জন্য পিপিই নিশ্চিত করার করার জোর দাবি জানান নেতারা।

বাচ্চু ভুঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দিলেও, আমরা দেখছি বাংলাদেশে পর্যাপ্ত পরীক্ষা করা হচ্ছে না। বরং পরীক্ষাকে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি