গণস্বাস্থ্যের কিট গ্রহণের টালবাহনা গ্রহণযোগ্য নয়: বাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ২১:৩৫আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:৩৭

বাসদ সরকারের ওষুধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদফতর গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিট গ্রহণ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা খালেকুজ্জামান সোমবার (২৭ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি বলেন, করোনা শনাক্তের জন্য যেখানে গণহারে পরীক্ষা প্রয়োজন, এজন্য পর্যাপ্ত কিট দরকার; এ অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত কিট গ্রহণে সরকারের টালবাহনা দেশবাসীর কাছে মোটেই গ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে না। উপরন্তু গণস্বাস্থ্যের এই উদ্ভাবন দেশবাসীর কাছে বাহবা পাচ্ছে।

গণস্বাস্থ্যের কিট গ্রহণ না করার মাধ্যমে সরকারের শিক্ষা-গবেষণা নিয়ে যে প্রতিক্রিয়াশীল নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং পরনির্ভরশীল মনোভাব, তা প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন খালেকুজ্জামান।

তিনি আরও বলেন, এ ঘটনা দেশি গবেষকদের নিরুৎসাহিত করবে, যা দেশের জন্য মঙ্গলকর নয়।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, আইনের মারপ্যাঁচে কিট গ্রহণে টালবাহনা না করে যথাযথ পরীক্ষার মাধ্যমে কিটের কার্যকারিতা প্রমাণ করে, দেশের বর্তমান চাহিদা পূরণে গণস্বাস্থ্যের কিট গ্রহণ করে গণহারে করোনা শনাক্ত করার ব্যবস্থা নিতে হবে।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের