করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ১০ সাংগঠনিক বিভাগে সেল গঠন বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ০২:০২আপডেট : ১১ মে ২০২০, ০৪:৪৮

বিএনপি

করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিএনপির ১০ সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদককে প্রধান করে বিশেষ সেল গঠন করা হয়েছে। রবিবার (১০ মে) রাতে দলটির কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই কমিটিগুলো গঠন করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারদেশের ১০টি সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদকে আহ্বায়ক করে পর্যবেক্ষণ সেলের গঠিত কমিটি করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন- ফজলুল হক মিলন (ঢাকা বিভাগ), মাহবুব রহমান শামীম (চট্টগ্রাম বিভাগ), রুহুল কবির তালুকদার দুলু (রাজশাহী বিভাগ), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা বিভাগ), ডা. এ এম সাখাওয়াত হাসান জীবন (সিলেট বিভাগ), অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন (বরিশাল বিভাগ), অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু (রংপুর বিভাগ), সৈয়দ ইমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ বিভাগ), শামা ওবায়েদ (ফরিদপুর), মো. মোস্তাক মিয়া (কুমিল্লা বিভাগ)।

তিনি আরও জানান- করোনাভাইরাস সংক্রমণের ফলে সংক্রমিত পরিস্থিতি পর্যবেক্ষণে বিভাগীয় কমিটি, জেলা, উপজেলা, থানা বা সমমনা কমিটি দ্রুততার সঙ্গে গঠন করে এবং অসহায় পরিবারের মধ্যে বিএনপিসহ সরকারের ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থার জন্য জাতির সামনে তথ্য ও সুপারিশ উপস্থাপন করা হবে।

আরও খবর:

করোনা: তথ্য সংগ্রহে বিএনপি

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির বিশেষ সেল

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী