বিএনপির দুই নেতা গুরুতর অসুস্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২০, ১৭:০৫আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৭:৫৬

আবদুল মান্নান ও এস এ সিদ্দিক (সাজু)

সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২ আগস্ট) অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানকার সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার (৩ আগস্ট) বিকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, ‘আবদুল মান্নানের শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে। ইতোমধ্যে লন্ডন থেকে মেয়ে মেহরাজ মান্নান ও জামাতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ঢাকায় এসেছেন।

তিনি আরও জানান, এছাড়া ঢাকা উত্তর মহানগর দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং গত নির্বাচনে ঢাকা-১৪ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক (সাজু) করোনা পজিটিভ হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

দুই নেতার পরিবার ও দলের পক্ষ থেকে তাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে বলে জানান শায়রুল কবির।

/এসটিএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম