১৫ আগস্ট কর্মসূচি দেবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৮:৪৩আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:১০

বক্তব্য রাখছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবার নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘জাতির জনক কোনও দলের নয়, তিনি সারাদেশের সব দলের। তাই ১৫ আগস্ট জাতীয় পার্টির পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হবে।’
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে ঢাকা-১৭ আসনের সাতটি থানার জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশ ও মানুষের স্বার্থে সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। হুসেইন মুহম্মদ এরশাদ সংসদেই বলেছেন, জাতীয় পার্টি বঙ্গবন্ধুকে জাতির জনকের মর্যাদা দিতে চেয়েছিল। কিন্তু বিশেষ কারণে সেটা করতে পারেনি। তবে, সংসদে জাতির জনক মর্যাদা দেওয়ার বিষয়ে জাতীয় পার্টি ভোট দিয়েছিল।’

কাদের বলেন, ‘ঢাকা-১৮ উপনির্বাচনে জাতীয় পার্টি শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবে। একটি গণতান্ত্রিক দল হিসেবে জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করছে। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর সঙ্গে কাজ করবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন–জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া।

/এসটিএস/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম