শ্রিংলার সঙ্গে বৈঠকের সবিস্তার প্রকাশের দাবি কাসেমীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২০, ২০:০০ আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:০৪

মাওলানা নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফরকে ঘিরে দেশবাসীর মনে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলোচনা হয়েছে, দুই দেশই তা গোপন রেখেছে। দেশবাসীর সংশয়-সন্দেহ দূর করতে সরকারকে এই বৈঠকের সবিস্তার প্রকাশ করতে হবে।’

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। মাওলানা কাসেমীর প্রেস সচিব  মাওলানা মুনির আহমদের স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কাসেমী বলেন, ‘কূটনৈতিক প্রটোকল অনুযায়ী ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একজন সচিব পদমর্যাদার ব্যক্তি বৈঠকে বসার সুযোগ পায় কী করে?’

তিনি বলেন, ‘বলা হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলা বলে গেছেন ভারত বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দেবে। কিন্তু আজকে (শুক্রবার, ২১ আগস্ট) ভারতের পত্রিকায় দেখলাম, তারা রাশিয়ার কাছে টিকা চায় এবং বিভিন্ন দেশে আরও টিকা খুঁজছে। যে দেশ নিজেদের সংকটই মেটাতে পারছে না, তারা কী করে আমাদের টিকা দেবে? আর অক্সফোর্ডের টিকার দরকার হলে বাংলাদেশ নিজেই তো ব্রিটেন থেকে সেটা সংগ্রহ করতে পারে। ব্রিটিশ টিকা ভারতের কাছ থেকে নিতে হবে কেন?’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?