জামায়াত নেতাদের কাঁধে আহমদ শফীর মরদেহ

চৌধুরী আকবর হোসেন
১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

জামায়াত নেতাদের কাঁধে আহমদ শফীর মরদেহ হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজত আমির শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাকর্মীরা। এমনকি আহমদ শফীর মরদেহ বহনকারী খাটিয়া তাদের কাঁধে নিতে দেখা গেছে। তাদের সহযোগিতার অভিযোগ উঠছে হেফাজতের নেতার বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ কওমি অঙ্গনের ছাত্র-শিক্ষকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) হেফাজত আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি শাহ আহমদ শফীর জানাজা হাটহাজারী সংলগ্ন স্থানীয় ডাক বাংলোতে সম্পন্ন হয় । বেলা সোয়া ২টায় দিকে জানাযায় ইমামতি করেন শফীর বড় ছেলে মাওলানা মুহাম্মাদ ইউসুফ মাদানী। হাটহাজারী মাদ্রাসা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সূত্র জানায়, জামায়াত নেতারা যখন জানাযায় অংশ নিতে আসেন, তখন সেখানে ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তার সহায়তায় জামায়াত নেতারা আহমদ শফীর মরদেহ কাঁধে নিয়ে দাফনে অংশগ্রহণ করেন। মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রয়াত শীর্ষ আলেম আল্লামা আজিজুল হকের ছেলে। করোনাভাইরাসের মহামারির শুরুর দিকে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি তুলেছিলেন মামুনুল হক।
আহমদ শফী বরাবরই জামায়াতের রাজনৈতিক আদর্শের সমালোচনা করতেন। তার লিখিত ‘হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব’ বইয়ে জামায়াতে ইসলামী দলকে একটি ভ্রান্ত ও বাতিল দল হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী জানান, জামায়াত নেতাদের দেখে অনেকেই ক্ষুব্ধ হন। কারণ আল্লামা শফী জামায়াতের রাজনৈতিক মতবাদকে বাতিল বলেই মনে করতেন। আর তার মরদেহ তাদের কাঁধে কিভাবে যায়। সেখানে আহমদ শফীর লাখ লাখ ছাত্র, ভক্ত উপস্থিত। তবে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কায় অনেকই তাৎক্ষণিক প্রতিবাদ করেননি।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সেক্রেটারি জেনারেলের সঙ্গে জানাজায় আরও অংশ নেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা শাখার আমির আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ উল্লাহ ও ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সালাউদ্দিন আইয়ুবীসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
জুলাইযোদ্ধাদের ভুলে যাওয়া আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা: জামায়াত আমির
কাতারের সাবেক আমিরের মৃত্যু, শোকবইয়ে স্বাক্ষর করলেন জামায়াত সেক্রেটারি
সরকার নিরাপত্তা দিতে পারছে না, নিজেদের আত্মরক্ষা করতে হবে: জামায়াত আমির 
সর্বশেষ খবর
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপ জয়ের দৌড়ে কে এগিয়ে, এআইয়ের ভবিষ্যদ্বাণী যা বলছে
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
বিশ্বকাপের ফাইনালে স্পেন, ফ্রান্সের বিদায়
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
আনসারের প্রশাসনিক ব্যবস্থায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি
পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার পঞ্চপদী খিচুড়ি